× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাবলুডিডিএফের আয়োজনে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে ও নিজস্ব কার্যালয়ে বিভিন্ন এলাকার প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ সহায়তা প্রদান করা হয়।

ডাবলুজিজি প্রকল্পের আওতায় আইডাবলুআরএডাবলু-এশিয়া পাসেফিকের অর্থায়নে ডাব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ১২ জন প্রতিবন্ধী নারীর মাঝে চাহিদা অনুযায়ী সেলাইমেশিন, মুদি সামগ্রী ও সিট কাপড় বিতরণ করা হয়।

প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়নে এবং তাদের সমাজের মূল স্রোতধারায় একীভূত করার লক্ষে উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাব্লিউডিডিএফের কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  অষ্টমী মালো,গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীনারী প্রমুখ।

শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..