× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

যশোর অফিস:  কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি জবর দখল করে মন্দির নির্মাণ ও মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে , কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী পলাশ কুমার অন্যের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। কেউ তার হাত থেকে নিষ্কৃতি পারছে না। তার রয়েছে, স্পেশাল সন্ত্রাসী বাহিনী। তাদের দিয়ে নিজের সম্প্রদায় লোকদের জুলুম নির্যাতন করছে। ভোট কেন্দ্রে না আসতে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কেশবপুর পাইলট স্কুলে পড়াকালীন সময়ে পলাশ কুমার সাইকেল চুরি করে ধরা পড়েন। যার ফলে তাকে ওই স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তখন থেকে সে যশোরে এসে একটি সন্ত্রাসী সিন্ডিকেটের সাথে ওঠাবসা শুরু করে। পুনরায় এলাকায় এসে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন। নিজেকে ছাত্রলীগের বড় নেতা পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়ায়। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ওঠেছে এলাকার মানুষ। উপজেলা নির্বাচন ঘনিয়ে সস্ত্রাসী বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি গিয়ে ভোট না দিলে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে পূজা পরিষদে উদযাপন কমিটি।

হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে বলা হচ্ছে ভোট না দিলে এক ঘরে করে দেয়া হবে। তার নির্যাতনে শিকার স্থানীয় সুশান্ত কুমার মল্লিক জানান, টাকা দিয়ে কষ্ট করে জমি কিনেছেন। সেই জমিতে মন্দির নির্মাণ করে পলাশ নিজেই ভোগ দখল করছে। আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বিচার পাইনি। এখন সে আমার জীবন নাশের হুমকি দিচ্ছে। এখন সে ভোট ডাকাতি করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সুশান্ত মল্লিক। অভিযোগের ব্যাপারে পলাশ কুমারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..