নবীগঞ্জে উপজেলা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০ হাজার টাকা জরিমানা 

নবীগঞ্জে উপজেলা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০ হাজার টাকা জরিমানা 
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জে রাস্তার জায়গা দখল করে ঘর তৈরী করে জন চলাচলে বাধা দেওয়ার অপরাধে উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলার পশ্চিম  তিমিরপুর গ্রামের মৃত ইমান আলী পুত্র মোঃ আনোয়ার আলী(৬৫)কে আটক করে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
প্রশাসন সুত্রে জানা যায়, অবৈধভাবে সরকারী জন চলাচলের রাস্তার  জায়গা দখল করে ঘর নির্মাণ করেছিলেন পশ্চিম তিমিরপুর গ্রামের ঐ ব্যক্তি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে উপজেলা প্রশাসনের অভিযানে নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায় মো: আনোয়ার আলী তার বাড়ীর নিকটে সরকারী রাস্তার উপর ঘর নির্মান করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অভিযোগ পেয়ে গত ৫ এপ্রিল সোমবার বিকেলে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে আনোয়ার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের
সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক সেলিম তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া ৫ এপ্রিল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নবীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে লকডাউনে সরকারী সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ৫ টি প্রতিষ্টানকে মামলা ও ১ হাজার ৩ শত টাকা জরিমানা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।