বেনাপোল পৌর মেয়র লিটনের অনুপ্রেরণায় কম্বল বিতরণ

বেনাপোল পৌর মেয়র লিটনের অনুপ্রেরণায় কম্বল বিতরণ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর অনুপ্রেরণায় পৌরসভার নামাজ গ্রামে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার।
বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে ধারাবাহিক এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর যুবলীগ নেতা নাসির উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা সজিব হোসেন প্রমুখ।
অসহায় শীতার্ত প্রায় দেড় শতাধিক নারী পুরুষের মধ্যে অনেকে কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করে। এর মধ্যে সাথি বেগম বলেন, আমি ছেলে মেয়েদের নিয়ে শীত বস্ত্রের অভাবে সকালে ঘর থেকে বের হতে পারি না। খুব কষ্টে রাত যাপন করি। আজ কম্বল পেয়ে খুব ভাল লাগছে । রাত্রে ছেলে মেয়েদের নিয়ে ভালো ভাবে ঘুমাতে পারব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।