বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না ক্যারিবীয়রা

বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না ক্যারিবীয়রা

বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজে। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতলো লাল সবুজরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৭ রানে থামে ক্যারিবীয়রা।

 সফরকারীদের দ্রুত গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। একাদশে থাকলেও এদিন কোনো ওভার করেননি পেসার মোস্তাফিজুর রহমান।

ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৯১ আর সাইফ ৮০ রানের ইনিংস খেলেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।