× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

শৈলকুপা থানার ওসি প্রত্যাহার

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ শেষ পর্যায়ের ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিবের সই করা এই আদেশ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে জেলা নির্বাচন অফিসারের দপ্তরে পাঠানো হয়। এ খবর আজ শুক্রবার জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।

শৈলকুপা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের হয়রানি, গ্রেপ্তার বাণিজ্য, পক্ষপাতমূলক আচরণ করার একাধিক অভিযোগ রয়েছে পুলিশের এ কর্মকর্তার বিরুদ্ধে। তাঁকে সরিয়ে নেওয়ার জন্য নির্বাচনের শুরু থেকেই দাবি করে আসছিলেন একাধিক চেয়ারম্যান প্রার্থী। এ দাবির পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা বলে গেছে। তবে এই প্রত্যাহারের আদেশ আরো আগে দেওয়া হলে নির্বাচন সুষ্ঠু হতো বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা।


এ ক্যটাগরির আরো খবর..