× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২০ জানুয়ারি’২০১৮ঃ  ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় খন্দকার জোহা (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে নজরুল ইসলাম (৪৫) নামে আরো একজন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শৈলকুপা উপজেলার খালকুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খন্দকার জোহা কুষ্টিয়া জেলার কুশলিবাসা গ্রামে মৃত খন্দকার রায়হানের ছেলে এবং আহত নজরুল ইসলাম একই জেলার ঢলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, মোটর সাইকেল করে দু’জন ব্যক্তি খালকুলা প্রাইমারী স্কুলের পাশে রাস্তা ভেঙে যাওয়া অংশে পৌছালে মোটর সাইকেল গর্তে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলে পেছনে বসে থাকা খন্দকার জোহা নিহত এবং মোটর সাইকেল চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা হাসপাতালে ভর্তি করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..