× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

শৈলকুপায় সামাজিক দল পরিবর্তন করায় হামলায় আহত-৫

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
দল পরিবর্তন করায় হামলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সামাজিক দল পরিবর্তন করায় অপরপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। আজ সকালে শৈলকুপার বড়বাড়ী বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের কর্মকান্ডে বিরক্ত হয়ে ও তার নির্যাতন থেকে বাঁচতে রোববার সন্ধ্যায় ওই গ্রামের আনোয়ার শেখ ও মুকাব্বের হোসেনের নেতৃত্বে ৫০/৬০ আওয়ামী লীগ কর্মী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সামাজিক দলে যোগদান করে।

এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে তার কর্মীরা মাঠে কাজ করার অবস্থায় আনোয়ার শেখসহ কয়েকজনের উপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হুসাইন বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..