× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২জন।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার(৬০) ও একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯)।

স্থানীয়রা জানায়, দুপুরে হরিণাকুন্ডুর ভায়না এলাকা থেকে ৪ জন পান ব্যবসায়ী আলমসাধুতে পান নিয়ে গাড়াগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন নিহত হয়। আহত হয় আরও ৩ জন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহাদেব নামে আরও একজনকে মৃত ঘোষনা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বাস আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..