× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

শেষ হলো এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

রাজধানীতে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। পান্থপথের এসএমই ফাউন্ডেশনের আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন, ইউটিউব এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন।

প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ও নারী উদ্যোক্তা উন্নয়ন ইউং এর প্রধান ফারজানা খান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট এ্যন রেইনসহ প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এর আগে এসএমই ফাউন্ডেশনে আরো ২০ জন উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া সবগুলো বিভাগীয় শহরে ২০ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..