× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গৌরনদী প্রতিনিধি

শেষ সময় প্রতিমা তৈরি ও সাজসজ্জায় ব্যস্ত কারিকর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
শেষ সময় প্রতিমা তৈরি

সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে ।আসছে ১ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে দেবীদুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার কাজ।এবার দেবীদুর্গা আসছেন (হাতিতে) চড়ে এবং ফিরবেন (নৌকায়) চড়ে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পূজা উৎযাপন পরিষদের তথ্য মতে, এবারে এই দুই উপজেলায় ২৪৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে নানা’ন প্রস্তুতি।

মন্দির ও মন্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও মৃৎশিল্পীরাসহ আয়োজক কমিটির সদস্যরা।প্রতিমা তৈরিতে মূলত মাটি, বাঁশ-খড়, দড়ি, লোহা, ধানের কুঁড়া, পাট, কাঠ, রঙ, বিভিন্ন রঙের সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়।

প্রতিমা গড়া শেষ হলে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়।পূজা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে গৌরনদী উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি কালিয়া দমন গুহ, সাধারন সম্পাদক ও চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে জানান উপজেলা ৮৫টি পূজা মন্ডপের পুজা উদযাপিত হবে।তিনি আরো বলেন, গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা-মন্ডপের শান্তি-শৃঙ্খলায় পুলিশ নিয়ন্ত্রন এবং পরিবেশ রক্ষায় পূজা-কমিটির সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন।কারিগর ও মৃৎশিল্পীরাসহ আয়োজক কমিটির মতে গতবারের থেকে নতুন আঙ্গিকে এবারে প্রতিমা তৈরির কাজ করছেন তারা। আবার অনেকেই ভারতীয় আদলেও প্রতিমা তৈরি করছেন।

কেউ বা চেষ্টা করছে মা দুর্গাকে বাঙালি সাজে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন।ঐদিকে আগৈলঝাড়া উপজেলায় এবছর সার্বজনীন ১৬৩টি পূজা মন্ডপ রয়েছে।গতবারের পূজা মন্ডপের সংখ্যার থেকে এবারে ২৪টি মন্ডপের সংখ্যা বেড়েছে বলে জানান যায়। মন্ডপে দশভূজা দেবী দুর্গার পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে।এই মন্ডপগুলোর দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ করছেন স্থানীয় পাল বা প্রতিমা শিল্পীরা। বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, ছন-বাঁশের কাঠামোতে মাটির ঢেলা ভেঙ্গে জল মিশ্রিত করে প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। পাশেই একটি কাঠের চৌকির উপর শুকানোর জন্য রাখা হয়েছে দেবী দুর্গাসহ বিভিন্ন চরিত্রের মুখমন্ডল তৈরি করছেন প্রতিমা শিল্পী গৌরঙ্গ পাল।

গৈলা শিহিপাশা গ্রামের প্রতিমা শিল্পী গৌরঙ্গ পালের সাথে কথা বলে জানা যায়, তিনি এবছর ২০টি প্রতিমার কাজ করছেন।তারা বংশপরম্পরায় এ কাজ করে আসছেন। প্রতিটি প্রতিমা তৈরির জন্য সাইজ ও ডিজাইন অনুপাতে পারিশ্রমিক নিচ্ছেন ২০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত।তারা আগৈলঝাড়া উপজেলা ছাড়াও শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, কুয়াকাটাসহ অন্যান্য জায়গার পূজার প্রতিমা তৈরি করে আসছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, এ বছরও আগৈলঝাড়ায় বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সরকারের পক্ষ থেকে সকল মন্ডপে সর্বাধিক সহযোগিতা করা হবে।বাকাল ইউনিয়নের পাকুরিতা সার্বজনিন দুর্গামন্দিরের সাংগঠনিক সম্পাদক মলয় বিশ্বাস বলেন মূলতঃ আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিন থেকে দেবীর আগমনী উৎসব শুরু হয়।আর পাল বা প্রতিমা শিল্পীদের গৃহে ইতোমধ্যে দেবী দুর্গার মূর্তি বানানো একেবারে শেষ পর্যায়ে।তাই প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

মূর্তির মূল কাঠামো তৈরি করা হয়েছে শ্রাবণ মাসের শুরু থেকেই।এখন চলছে মাটির প্রলেপের কাজ।সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। আগামী ১৯ সেপ্টেম্বর মহালয়া, ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজা।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত অফিসার গোলাম ছরোয়ার ও গৌরনদী মডেল থানার অফিসার ওসি আফজাল হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা।এই পূজাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা বরদাশÍ করা হবে না।

অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি প্রতিটি মন্ডপে আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশসহ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ থাকবে। এবারের শারদীয় দুর্গাপূজায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..