বরিশাল জেলার গৌরনদীতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী),বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,বরিশাল জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি মহোদয়ের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহানারা আবদুল্লাহ’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেন, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি ও প্রবীন রাজনৈতিক নেতা,বিশিষ্ট সমাজসেবক,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি এইচ,এম হারুন-অর রশিদ এর উদ্যোগে গৌরনদীর টরকী বন্দর জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হয়।
এসময় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহন করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ,গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন,গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পৌর কাউন্সিলর মোঃ আল আমীন হাওলাদার,পৌর কাউন্সিলর মোঃ খোকন সিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়াসহ উপজেলা পর্যায়ের রাজনৈতিক ও ইউনিয়নের বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি,গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মিরা ধর্মপ্রান মুসল্লীগন এবং প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।



