× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

আগামীকাল আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় অগ্রগতি সরাসরি দেখার জন্য বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম অং কিম আগামীকাল রোববার ঢাকায় আসছেন।

কিম তাঁর দুদিনের সফরে দারিদ্র্য নির্মূল দিবস উপলক্ষে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।

গত দুই দশকে দুই কোটিরও বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, দরিদ্র মানুষের সঙ্গে উদ্ভাবনমূলক কাজ, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে বিশ্বব্যাংক-প্রধান এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে চান।

কিমের বক্তব্য উদ্ধৃত করে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ দারিদ্র্য নিরসনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ ব্যাপারে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে।

বিশ্বব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তার বাংলাদেশ সফরের প্রাক্কালে এই বিবৃতিতে বলা হয়, সুশাসন শক্তিশালীকরণ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের সঙ্গে প্রাইভেট সেক্টরে কীভাবে আরো কাজ করবে সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট।

কিম তাঁর সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন। তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেশের উন্নয়নে ও অগ্রগতিতে বিশ্বব্যাংক কীভাবে আরো সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন।

এ ছাড়া কিম সুশীলসমাজের প্রতিনিধি ও প্রাইভেট সেক্টরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..