শেখ হাসিনা সরকার হিমালয় পর্বত, ধাক্কা দিয়ে ফেলা যাবে না -স্বাস্থ্য মন্ত্রী

শেখ হাসিনা সরকার হিমালয় পর্বত, ধাক্কা দিয়ে ফেলা যাবে না -স্বাস্থ্য মন্ত্রী
শেখ হাসিনা সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবেনা। বিএনপির উদ্যেশে এমনই মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে শিবচর উপজেলার স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিএনপি তো অনেক কথাই বলে, করোনার সময় কোন সেবাই পায়নি কেউ। জাতীয় সংসদেও একই কথা বলে। অথচ, করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়াই যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।
জাহিদ মালেক আরো বলেন, ৪০ হাজার কোটি টাকা ভ্যাকসিন দেয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা। যা তিনদিনের মধ্যেই কাজটি করা হয়েছে। করোনার পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়নি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।