× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না: আব্দুল কাদের মির্জা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
mirza

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না।

বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া উচিৎ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা ছিলো বাহাত্তরের সংবিধান। বঙ্গবন্ধুর আদর্শ ছিলো বাহাত্তরের সংবিধান। কিন্তু আজকে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে ধারা থেকে বাংলাদেশকে বিচ্যুতি ঘটানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অটোরিকশা চালক বলরাম মজুমদারের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘আমরা সবাই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করতে পারি। একজনতো (মুরাদ হাসান) দাবি করে ধরা খেয়েছেন না। আমরা সবাই মিলে দাবি করলেও শেখ হাসিনা বাহাত্তরের সংবিধানে ফিরতে পারবেন না। কারণ ভারতও বাবরি মসজিদের মামলায় অসাম্প্রদায়িক রায় দিতে পারেনি, এখানেও সম্ভব নয়।’

কাদের মির্জা নিরীহ বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, কোম্পানীগঞ্জের কুলাঙ্গার ওসি এই সাজ্জাদ এখানে আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, একজন পুলিশ অটোরিক্সা চুরি করার সময় পাবলিকের হাতে ধরা পড়েছে। অটোরিকশা চালকের চোখে মরিচের গুড়ো মেরে তার থেকে অটোরিক্সা চুরি করেছে। চুরি করেছে কে? পুলিশ চুরি করেছে। এই কুলাঙ্গার ওসি তাকে সেখান থেকে নিয়ে এসেছে।

আজকে এ থেকে প্রমাণিত হয়, যেহেতু পুলিশ ধরা পড়েছে এই বলরাম হত্যাকান্ডের সাথে কোম্পানীগঞ্জের ওসিসহ পুলিশ জড়িত। চোরের কাছে চুরির বিচার চেয়ে কোনো লাভ নেই, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো লাভ নেই। এ জন্য তিনি পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব না দিয়ে ডিজিএফআই, এনএসআইকে দিয়ে মামলা তদন্তের দাবি জানান।

সময় মানববন্ধনে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা বাবু অরবিন্দ ভৌমিকসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মহিষের ডগির একটি ধানখেত থেকে মিশুক (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক বলরামের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..