শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র আজ সুপ্রতিষ্ঠিত হয়েছেঃ এইচ টি ইমাম।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র আজ সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ় হয়েছে। বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আজ সোমবার সকালে রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশের কার্যালয়ে সুভাষ সিংহ রায়ের ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইচ টি ইমাম এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যেত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদসহ অন্যরা। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।