× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

শুদ্ধাচার পুরস্কার সম্মাননা পেলেন ধামইরহাটে কৃতি সন্তান এস.আই মাহমুদ মোস্তফা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
শুদ্ধাচার পুরস্কার সম্মাননা

নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান পুলিশ একাডেমী সারদায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. মাহমুদ মোস্তফা শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ অর্থ বছরে সম্মাননা পেয়েছেন। তার এই খবর ছড়িয়ে পড়লে রামরামপুর গ্রামে তার পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।

জানা গেছে, চলতি অর্থ বছরে ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার মুল্যায়ন সূচকে সততা ও নৈতিকতা, সেবা প্রদানে দক্ষতা, সহকর্মী ও সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, উদ্ভাবন ও সংস্কার মুলক কাজে আগ্রহ, কম্পিউটার ব্যবহার ও ই-কমিউনিকেশনে দক্ষতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ, নথি ব্যবস্থাপনায় দক্ষতা, দাপ্তরিক গোপনীয় রক্ষা আনুগত্য ও বিশ্বস্ততা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন সহ ১০টি মুল্যায়ন সূচকে উত্তীর্ণ হয় বিপিএ তে কর্মরত এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা।

এরই প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর পুলিশ একাডেমীর প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম বিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর চেমনি মেমোরিয়াল হলের কল্যাণ সভায় একাডেমীর প্রিন্সিপালের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা, এছাড়াও তিনি এক মাসের মুল বেতনের সমপরিমান অর্থও সম্মানী হিসেবে গ্রহণ করবেন।।

এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) এ কে এম আহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি (ইভ্যালুয়েশন) ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) মোঃ মাসুদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম, রিসার্চ, ইন-সার্ভিস অ্যান্ড ইন্টাঃ ট্রেনিং) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বেসিক ট্রেনিং) মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশ একাডেমীর উর্ধতন কর্মকর্তাগন, বিভিন্ন পদ মর্যাদার পুলিশ এবং সিভিল সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট, গেজেট ও পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে।

চাকুরী জীবনের স্বল্প সময়ে এমন বড় অর্জন চির স্বরনীয় হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন পুলিশের সেরা এস.আই মাহমুদ মোস্তফা।


এ ক্যটাগরির আরো খবর..