শিশুদের সৃজনশীল, মননশীল ও মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হবে

শিশুদের সৃজনশীল, মননশীল ও মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হবে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  সিমিন হোসেন (রিমি) বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরই। তাই শিশুরা যেন সৃজনশীল, মননশীল এবং মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে সেই পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে UNICEF এর সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating Protection for Children (APC) প্রকল্পের আওতায় নির্মিত শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় মাল্টিমিডিয়া ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের কুসংস্কার ও নারীর প্রতি বৈষম্যমূলক মনোভাবের ফলে সৃষ্ট নারী নির্যাতনের মত সামাজিক সমস্যা সরকারের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। তিনি নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।

সিমিন হোসেন (রিমি) বলেন, সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি এই সংক্রান্ত আইন সম্পর্কে প্রচারণা বাড়ানো, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণায় পুরুষদের সম্পৃক্ত করার মনোভাব ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।