× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। বললেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুরে আচমত আলী খান সেতুর এপ্রোস থেকে বাবনাতলা পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন শেষে নৌ-পরিবহনমন্ত্রী এই মন্তব্য করেন।

কোটা আন্দোলনে ছাত্রলীগের কর্মীরা হামলা করছে না বরং কোটা আন্দোলনে হামলার বিষয়ে জামায়াত-শিবিরের হাত রয়েছে বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।

শাজাহান খান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, দেশে কোন কোটা পদ্ধতি থাকবে না। এই কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেয়ার পরেই তা কার্যকারিতা হবে। জামায়াত-শিবির, রাজাকার, স্বাধীনতা বিরোধীদের সন্তানদের চাকরি দেশে হবে না উল্লেখ করে শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, ততদিন স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হতে দেবে না। পৃথিবীর কোথায়ও স্বাধীনতাবিরোধীদের সন্তানদের চাকরি হয় না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ অন্যরা।


এ ক্যটাগরির আরো খবর..