রাজধানীর ধুলোবালি নিয়ন্ত্রণে দুই সিটির পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

রাজধানীর ধুলোবালি নিয়ন্ত্রণে দুই সিটির পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা বর্ষাকালে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শুষ্ক মৌসুমে এর চরম অবনতি হয়। বর্তমান সময়ে ধুলার কারণে এই দূষণের মাত্রা আরো ভয়াবহ। রাজধানীর ধুলোবালি নিয়ন্ত্রণ নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বায়ুদূষণ নিয়ে দায়ের করা এক রিটের শুনানিতে এমন আদেশ দেন।

আদেশে আরও জানানো হয়, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে ডেঙ্গুসহ অন্যান্য রোগ ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মশক নিধনে কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণ করা উচিত।

২০১৯ সালের ২৭ জানুয়ারি ঢাকার বায়ুদূষণ রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়। আগামী ২৯ মার্চের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আদালত বলেছেন, পর্যাপ্ত বাজেট থাকার পরও সঠিকভাবে কাজ হচ্ছে না। সিটি করপোরেশনকে সহায়তা করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের আচরণ দুঃখজনক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।