পুনরায় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন আহ্বান

পুনরায় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন আহ্বান

আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের  কার্যক্রম সুষ্ঠুভাবে ও দ্রুততার সাথে সম্পন্নের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বর্তমান অবস্থা উল্লেখপূর্বক মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপি সংযুক্ত করে আইন, বিচার ও সংসদক  মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটির অনুবিভাগের সলিসিটর বরাবর দাখিল করার জন্য রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকলের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে।

দেশে বিগত ৬ জানুয়ারি ২০০৯ তারিখ থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা হিসেবে পরিচিত) প্রত্যাহারের লক্ষ্যে ইতঃপূর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ হতে দেশের সকল পাবলিক প্রসিকিউটর/মহানগর পাবলিক প্রসিকিউটরকে এরূপ মামলার তালিকা প্রেরণ করার জন্য বলা হয়। এর পরবর্তীতে মামলা প্রত্যাহারের কার্যক্রম আরো বেগবান ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য জাতীয় দৈনিক পত্রিকায় ‘গণবিজ্ঞপ্তি’ জারি করা হয়।

তৎপ্রেক্ষিতে প্রাপ্ত মামলার তালিকা যথাযথভাবে যাচাই-বাছাই শেষে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।