ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবী জাতীয় পার্টি প্রার্থীর

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২০ ডিসেম্বর’২০১৬
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম হারুন অর রশীদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপুর্ণ করতে ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগে ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, বিজিবিসহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন। তিনি মঙ্গলবার দুপুরে এনজি সৃজনী বাংলাদেশের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ দাবী করেন।
তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস প্রতিনিয়ত আমার ও আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেই সাথে ভোটকেন্দ্র দখলের পরিল্পনা করছে। তারা আমার নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি, পোষ্টার ছিঁড়ে ফেলা, ও কর্মীদের মারপিট করছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৩ টি সাধারণ ডায়েরী ও রিটানিং অফিসারের কাছে আচরণ বিধি লংঘনের ১২ টি অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের কোন কার্যকর প্রদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী কন কান্তি দাস আচরণ বিধি লংঘন করে একের পর এক ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনী সভা করছেন। মাইক্রোবাস ও মটর সাইকেল শোভাযাত্রা করছেন। জোরপুর্বক ভোটকেন্দ্র দখলে নিয়ে চশমা প্রতিকে প্রকাশ্যে সিল মারার ঘোষণা দিচ্ছেন।

তবে এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাস বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বা তার কোন কর্মী নির্বাচন আচরণ বিধি লংঘন করেন নি। প্রতিদ্বন্ধি প্রার্থী এম হারুন অর রশীদ মিথ্যা অভিযোগ করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, অভিযোগকারী নিজেই নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিবেন।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।