× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিঘ্রই বেসরকারি হাসপাতালেও সেবামূল্য নির্ধারণ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

দেশের বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবামূল্য তালিকা নির্ধারণ করা হবে। সেবামূল্য নির্ধারণ প্রক্রিয়া কিছুটা জটিল। সেবামূল্য নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। এটা হলে মানুষ প্রতারিত হবে না। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সরকারি হাসপাতালগুলোতে সেবামূল্য নির্ধারণ করে দিয়েছি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা তাদের পক্ষ থেকে একটি তালিকা দিতে বলেছি। সেবার মান অনুযায়ী গ্রেডিং করে আমরা এ তালিকা তৈরি করবো।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গড়ে মানুষের চিকিৎসা খরচের মোট ৬৭ শতাংশ পকেট থেকে খরচ হয়। এটা অনেক বেশি, আমিও মনে করি। আমরা এটা কমিয়ে আনার চেষ্টা করছি। দেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে উচ্চ মূল্য পরিশোধ করতে হয়। বিদেশে গিয়ে কয়েক লাখ মানুষ বেশি খরচে চিকিৎসা নেয়। এই দুই খরচ যোগ হওয়ায় খরচের গড় পরিমাণ বেড়ে যায়।

সেবা সপ্তাহের পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে সরকারি ও বেসরকারি খাতে সেবার মান বৃদ্ধির জন্য আমরা এই সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও মানুষ যাতে স্বাস্থ্য সচেতন হোন সে লক্ষ্যেও কাজ করা হবে।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, এই প্রক্রিয়া অনেক জটিল। এটা নির্ধারণ করা বেশ কঠিন। আমরা স্টেইক হোল্ডারদের সঙ্গে কথা বলে সেবা মূল্য নির্ধারণের পথ খুঁজে বের করবো। ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে এই সেবা সপ্তাহে মন্ত্রণালয় গ্রহণ করেছে বেশকিছু কর্মসূচি। এর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চিকিৎসা সেবাদান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষায়িত হাসপাতালসহ সকল হাসপাতালের বহির্বিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান।


এ ক্যটাগরির আরো খবর..