শিক্ষার্থীদের কেউ ভুল পথে পরিচালিত করবেন না –ইসরাফিল আলম এমপি

ফেইসবুক ডেস্কঃ  আজকের শিক্ষার্থীরা আগামীদিনের রাষ্ট্রনায়ক। দয়া করে তাদেরকে কেউ বা কোনো মহল ভুল পথে পরিচালিত করবেন না। একজন আইন প্রণেতা নয় সাধারণ নাগরিকের দায়বদ্ধতা থেকেই এমন অনুরোধ জানালেন সাংসদ ইসরাফিল আলম।

গতকাল শনিবার স্কয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফেসবুকের এক স্ট্যাটাসে সকলের প্রতি তিনি এসব কথা তুলে ধরেন।

তিনি জানান, নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা শুধু আমাদের প্রাণাধিক প্রিয় সন্তান তথা শিক্ষার্থীদের জন্যেই নয়, এটা দেশের সর্বস্তরের জনসাধারাণের চলাচলের জন্যেই অত্যাবশ্যক।

তিনি আরো জানান, নিরাপদে সড়ক পথে চলাচলের সাংবিধানিক (অনুচ্ছেদ:৩৬) অধিকার নিশ্চিত করতে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাইকে গতবছর আমার নির্বাচনী এলাকায় নিয়ে গিয়ে প্রায় ৮-১০ হাজার মানুষের র‍্যালী ও সমাবেশ করেছি।

শ্রমবান্ধব এই নেতা জানান, সংসদে এ সম্পর্কিত বিষয়ে একটি বক্তব্যও দিয়েছিলাম এবং সড়ক দুর্ঘটনা রোধে সরকারের প্রচেষ্টাও দৃশ্যমান। কিন্তু দ্রুত উন্নয়নশীল একটি দেশে- যেখানে প্রতিবছর ১৭ লাখ নতুন শ্রমশক্তি/বেকার যুবক দেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছে, যে দেশে প্রায় ৩৬ লাখ নিবন্ধিত গাড়ীর বিপরীতে মাত্র ১৮ লাখ ৯০ হাজার চালক লাইসেন্স দেয়া সম্ভব হয়েছে।

যে দেশে প্রতিদিন প্রায় ২৬’শত গাড়ির রুট পারমিট পাওয়ার আবেদন জমা হয়, সেরকম একটি দেশে ২-৩ সপ্তাহে সকল চালকের লাইসেন্স দেওয়া, সকল গাড়ীর ফিটনেস ও রোড পারমিট দেওয়া কতটুকু যৌক্তিক ও বাস্তবসম্মত তা আন্দোলনরত শিক্ষার্থীদের গভীরভাবে ভেবে দেখা উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।