× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে -পরিবেশমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ জুন, ২০২১

বড়লেখা, মৌলভীবাজার (১৩ জুন, রবিবার):  প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, পরিবেশ ঠাণ্ডা রাখতে এবং জীবনধারণের অতিপ্রয়োজনীয় অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পেতে গাছ লাগানোর বিকল্প নেই। মন্ত্রী বলেন, দেশের পরিবেশ রক্ষার্থে সরকারিভাবে গত বছর আট কোটি গাছের চারা লাগানো হয়েছে, এবারও আট কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সকলে মিলে গাছ লাগিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম হবো। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমান শিক্ষা বান্ধব সরকার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কালে এর গুনগতমান বজায় রাখতে তিনি উপস্থিত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের পরেও দেশ বিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসকল দেশদ্রোহী ও ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

উদবোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

অনুষ্ঠনের পর মন্ত্রী ঈদগাহবাজার-মালিশ্রী-মাইজমজুরী-রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা (বটুলী) রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..