× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

শিক্ষাকাকে বিয়ে করলেন ছাত্র

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
শিক্ষাকাকে বিয়ে করলেন ছাত্র

কিছু দিন আগেই অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ সেরে দেশে ফেরেন তারকা স্পিনার। তারপরই বান্ধবী ধনশ্রী বর্মার সঙ্গে দ্বিতীয় ইনিংসে পা ফেললেন যুজবেন্দ্র চাহাল।

২২ ডিসেম্বর মঙ্গলবার গুরুগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রীর বিয়ের অনুষ্ঠান হয়। ভারতীয় এই স্পিনার। নিজেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সেই সুখবর।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর মাঝে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক ছিল বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, “কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্ত কালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।” ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।

গত আগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চাহাল লিখেছিলেন, ‘আমরা ‘হ্যাঁ’ বললাম।’

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। তার নানা মজার মজার কর্মকাণ্ডের ভিডিও দেখে মাঝেমধ্যেই হাসির রোল পড়ে নেটদুনিয়ায়। তবে তাকে সমানভাবে টক্কর দেন পেশায় ইউটিউবার ধনশ্রীও। তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একজন ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কম্পানির প্রতিষ্ঠা

ধনশ্রী জানিয়েছিলেন, “আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।”


এ ক্যটাগরির আরো খবর..