× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিক্ষক লাঞ্ছনায় কাউকে ছাড় নয়

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সংসদ সদস্যের উপস্থিতিতে নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

নাহিদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যার দোষ প্রমাণিত হবে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রয়োজনে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বরিশাল বিভাগে হিন্দুধর্মের প্রশ্নে ত্রুটি থাকায় এসএসসির রেজাল্ট খারাপ হয়েছে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ঘটনাটি মন্ত্রণালয়ের দৃষ্টিতে এসেছে, আমরা খতিয়ে দেখছি।  যারা এ প্রশ্নের ত্রুটির কারণে ফেল করেছে, সেসব ছাত্রছাত্রীকে কীভাবে তা পুষিয়ে দেওয়া যায়, বিষয়টি মন্ত্রণালয় দেখবে।’


এ ক্যটাগরির আরো খবর..