× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুরে মানব বন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর মাষ্টারের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুস সবুর মাষ্টারের পরিবারের পক্ষ থেকে ওই মানব বন্ধন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত মানব বন্ধনে ছাত্রলীগের ঐতিহ্য বিনষ্টকারী সন্ত্রাসী বারিকুল ইসলাম লিজন ও মাহফিজুর রহমান পোলেনের নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবী করা হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ শেখ, সহসভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ, ক্ষতিগ্রস্থ আব্দুস সবুর মাষ্টারের পরিবারের পক্ষে খন্দকার পিয়ারুল হাসান, আবুল হায়াত সোনা, বায়েজিদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর/১৫ রাত ৯ টার দিকে নামধারী ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী  শহরের পন্ডেরঘাট এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর মাষ্টারের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফিজুর রহমান পোলেনসহ ১৪ জন নামধারী ও ১৫/২০ জন অজ্ঞাত ছাত্রলীগ নেতা-কর্মীকে আসামি করে আব্দুস সবুর মাষ্টার মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরে তারা জামিনে মুক্তি পায়।


এ ক্যটাগরির আরো খবর..