শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার 

শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার 
যশোরের শার্শার পাঁচভূলট সীমান্ত  থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার( ৭ জানুয়ারি)  সকালে শার্শা উপজেলার পাঁচ ভূলট সীমান্তের নয় কোনা বটতলা এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।
পলাতক আসামিরা হলেন, শার্শা উপজেলার  রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে   রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাঁচভূলাট সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট  গ্রামের নয় কোনা বটতলা এলাকায় অভিযান চালিয়ে  সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে গতি রোধ করতে বলা হয়। এসময় তারা গতি রোধ না করে তাদের কাছে থাকা দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। এবং সে কাগজের পোটলাটির মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের  ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।