শার্শা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমারকে স্বজন সন্মাননা

শার্শা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমারকে স্বজন সন্মাননা
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনা‌পোলঃ বেনাপোলে শার্শা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ড‌লকে স্বজন সন্মাননা দি‌য়ে‌ছেন বেনা‌পোল পাটবা‌ড়ি আশ্রম প‌রিচালনা প‌রিষদ।
শ‌নিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় পাটবাড়ি আশ্রমে বেনা‌পোল নামাচার্য শ্রী শ্রী হ‌রিদাস ঠাকু‌রের পাটবা‌ড়ি আশ্রম প‌রিচালনা  প‌রিষদ তাকে এ সন্মাননা প্রদান ক‌রেন।
‌এসময় উপ‌স্থিত ছি‌লেন, পাটবা‌ড়ি আশ্রম প‌রিচালনা প‌রিষদের সভাপ‌তি শ্রী তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ফ‌নি ভূষন পাল, সাংগঠ‌নিক সম্পাদক জয়‌দেব সিংহ, দপ্তর সম্পাদক উজ্জল বিশ্বাস।
শ্রী শ্রী হ‌রিদাস ঠাকুর পাটবা‌ড়ি আশ্র‌মের মহারাজ মাধবদাস বাবাজী বিদায় নির্বাহী কর্মকর্তা‌ পুলক কুমারকে উত্তরীয় প‌রি‌য়ে বরন ক‌রে নেন। এরপর আশ্রম প‌রিচালনা প‌রিষ‌দের নেতৃবৃন্দ তা‌কে ফুল ও সন্মাননা স্মারক দি‌য়ে অ‌ভিনন্দন জানান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, পাটবা‌ড়ি আশ্রম প‌রিচালনা প‌রিষদের যুগ্ন-সাঃ সম্পাদক সুকুমার দেবনাথ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।