× Banner
সর্বশেষ
মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রয়াত নুরুজ্জামানের শুণ্যতা কখনও পূরণ হবে না

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
afil uddun

যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেছেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রয়াত আলহাজ¦ নুরুজ্জামানের শুণ্যতা কখনও পূরণ হবে না। তিনি  ছিলেন সদালাপী, মিষ্টভাষী, কর্মী বান্ধব, জনবান্ধব ও চৌকষ পরিশ্রমী নেতা। তার জীবদ্দশায় তিনি আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিজ মাতৃগর্ভের ভাই-বোনের চোখে দেখতেন। ছোটদের আদর করতেন, বড়দের সম্মান করতেন। বহু প্রতিভার অধিকারি নুরুজ্জামান ছিলেন স্থানীয় রাজনীতিতে আওয়ামীলীগের প্রাণ। তার অকাল মৃত্যুতে শার্শা উপজেলাবাসী একজন দক্ষ দরদী মানুষকে হারালো।
মঙ্গলবার বিকেলে বেনাপোল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয় ছোটআঁচড়া মোড়ে আলহাজ¦ নুরুজ্জামানের ১-ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে একথা বলেন তিনি।
শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় শেখ আফিল উদ্দিন এমপি’ শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতালগ্ন থেকে আমৃত্যু সভাপতি’ বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মরহুম হক সাহেবকে স্মরণ করেন। স্মৃতির মণিকোঠা থেকে অকপটে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মরহুম সিরাজুল ইসলাম সিরাজ, মরহুম সামছুর রহমান (গ্যানেট সামছু), মরহুম খলিলুর রহমান, মরহুম আজিজ আহমেদসহ অনেক ত্যাগী নেতাদের স্মরণ করেন।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুবলীগের সভাপতি অহিদুজ্জাান অহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..