সাপাহারে করোনা প্রতিরোধে সচেতনতা

সাপাহারে করোনা প্রতিরোধে সচেতনতা

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনা সংক্রমণ প্রতিরোধে গণ সচেতনতা মূলক কর্মসুচী পালন ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদের উদ্যোগে সদরের জিরো পয়েন্ট সহ গুরুত্বপুর্ণ এলাকায় করোনার দ্বিতীয় ধাপে কোভিড-১৯ প্রার্দুভাব বিস্তার রোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় পথচারী, বিভিন্ন প্রকার যানবাহনের চালক ও যাত্রীসহ স্থানীয় জনগণকে সচেতনতার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উক্ত কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মুহা: রুহুল আমিন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।