শার্শায় বালুবাহী ট্রাকের চাপায় শিশু নিহত

শার্শায় বালুবাহী ট্রাকের চাপায় শিশু নিহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শার কন্যাদাহ গ্রামে একটি বালুবাহী ট্রাকের চাপায় তামিম ইকবাল নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে রামপুর-কন্যাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তামিম ইকবাল উপজেলার কন্যাদাহ গ্রামের কোরবান আলীর ছেলে।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে তামিম ও তার বড় ভাই বাধন সাইকেলে করে কন্যাদাহে গ্রামে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথিমধ্যে কন্যাদাহ বাজারে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শার্শা থানার অফিসার  ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।