শার্শা উপজেলায় এক পুলিশ কনস্টেবলসহ ৪ জন করোনায় আক্রান্ত

শার্শা উপজেলায় এক পুলিশ কনস্টেবলসহ ৪ জন করোনায় আক্রান্ত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা ও বেনাপোলে এক পুলিশ কনস্টেবল সহ ৪ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে।
এ নিয়ে শার্শা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জন।
বুধবার (২৪ জুন) বেলা ১২ টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই ৪ জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তদের মধ্যে রয়েছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কর্মরত এক কনস্টেবল, বেনাপোল নারায়নপুর গ্রামের এক বাসিন্দা ও অপর দুইজন শার্শা উলশি ইউনিয়নের বাসিন্দা।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওই সব এলাকা ভিত্তিক লকডাউন করা হবে বলে জানান ইউসুফ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।