সোনিয়ার আত্মহত্যায় প্রলুব্ধ কারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

এন এ রবিউল হাসান ললিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় “তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় এন্ড কলেজ” এর মেধাবী শিক্ষার্থী রহিমা আক্তার সোনিয়ার আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ অক্টোবর (রবিবার) তেঁতুলিয়া চৌরাস্তায় সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় এন্ড কলেজ এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় এন্ড কলেজসহ
তেঁতুলিয়া পাইলট স্কুল, তেঁতুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ, নারী উন্নয়ন ফোরাম ও তেঁতুলিয়ার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে  পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মহিলা সাংসদ ফরিদা আখতার হীরা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান, তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, নারী উন্নয়ন ফোরামের নেত্রী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মকলেছার রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, ক্রীড়া সংগঠক শাহাদত হোসেন রঞ্জু, শিক্ষক আতাউর রহমান, খন্দকার সামসুজ্জোহা নিয়াজী, শিক্ষার্থী ফাতেমা আক্তার ও সাদমান সাকিব প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সকল সড়ক মহাসড়কে লোকে লোকারণ্য হয়ে যায়। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এবং দির্ঘ জানযটের সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উলেখ যে, ১০ অক্টোবর সকাল ৯টায় নবম শ্রেনীর মেধাবী ছাত্রী রহিমা আক্তার সোনিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্য করেছে। এর পড়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ড বয় তেঁতুলিয়া উপজেলা সদরের মোমিনপাড়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে মনসুর আলম রাজন (৩২) এবং ক্ষণিয়াভিটা এলাকার বাসির উদ্দিনের ছেলে তেঁতুলিয়া বাজারের বিক্যাশ এজেন্ট আতিকুর রহমান আতিক (৩৪) সোনিয়াকে অব্যাহত ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে ব্লাকমেইল করে আসচ্ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।