ছাতক প্রতিনিধিঃ ছাতকে অপহরণ প্রচেষ্ঠা মামলার একমাস পর ৩শিশুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার ২নভেম্বর শিশুর অভিবাবকরা তাদেরকে থানায় নিয়ে আসার পর ঘটনার ব্যাপারে ব্যাপক জ্ঞিাসাবাদ করেন। ইসলামপুর ইউপির ভারতীয় সীমান্তবর্তি পুরান নোয়াকোট গ্রামের ৩শিশুর বাড়িতে গিয়ে তদন্ত করেন এসআই কামাল উদ্দিন ও এএসআই মহি উদ্দিন।
জানা যায়, গ্রামের আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগে বলেন, একই গ্রামের মৃত ইদরিছ আলীর স্ত্রী আশিদুন নেছা ও মৃত আব্দুল করিমের পুত্র ইউনুছ আলী গত ১৯সেপ্টেম্বর তার মেয়ে ঝুমা বেগম (৬) ও নাদিয়া বেগম (৭) ও বোন সুলতানা আকতার (১১)কে ফুসলিয়ে কৌশলে বাড়ি থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে নৌকা যোগে ছাতকে পাঠিয়ে দেয়। এসময় শিশুদের সাথে ইউনুছ আলীর ব্যবহৃত মোবাইল নাম্বার ও কিছু টাকা দিয়ে দেয়া হয়।
পরে বাড়িতে শিশুদের খোঁজে না পেয়ে অভিবাবকরা ছতকে অবস্থানরত জনৈক আফজাল হোসেনের কাছে বিষয়টি জানালে সে নৌকা ঘাটে পৌছে তাদেরকে উদ্ধার করে। এতে মিজানুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বুধবারসহ পুলিশ দু’বার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে বৃহস্পতিবার ২নভেম্বর থানায় ৩শিশুকে জিজ্ঞাসাবাদ করেছেন ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম। পুলিশ জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।




