× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হওয়া শিশু সিফাত খানের(৩) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ১২ ঘন্টা পরে  বেলা ১ টার দিকে ঘর থেকে ৩০০ গজ দূরে একটি বাগানের মধ্যে ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে  পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যা করে ডোবায় কাদা-মাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে(৪৫) আটক করেছে পুলিশ।

শিশুটির পিতা আসাদুল খান বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা হয়ে থাকতে পারে। ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..