শার্শায় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল প্রতিনিধি: চাকু দিয়ে তলপেট খুচিয়ে হাতুড়ি পেটা ও অন্ডকোশ চেপে নাভারন কলেজের মেধাবী ছাত্র ও উলশি ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সহ- সভাপতি বিপ্লব হোসেন হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে শার্শা, বেনাপোল, বাগআঁচড়া ও নাভারন এলকার বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ , শ্রমলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নভারন বাজারে হত্যার বিচার চেয়ে রবিবার বিকাল ৪ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটনের নের্তৃত্বে নাভারন সরকারি হাসপাতাল মোড় থেকে শুরু করে সাতক্ষীরা মোড় পর্যন্ত যেয়ে আবার চেয়ারম্যান মার্কেটে  ফিরে এসে  প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা ছাত্রলীগের  সহ সভাপতি মাহবুবুর রহমানের সভাতিত্বে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু,যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষাবিষায়ক সম্পাদক আসিফ উদ- দৌলা অলোক  শার্শা উপজেলা দপ্তর সম্পাদক আজিবার রহমান,শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবিরউদ্দিন তোতা, যশোর এম এম কলেজের ছাত্রলীগের সভাপতি রওশান ইকবাল শাহিন,সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহজাহান কবির শিপলু, যুবলীগ নেতা শার্শা উপজেলা আহবায়ক জাকির হোসাইন, মাহমুদ বিটন, ছাত্রলীগের শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

প্রধান অতিথী নিহত বিপ্লব হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বলেন আমরা আগামি ভবিস্যাতের একজনকে হারালাম। এই ছেলে আগামিতে হতে পারত জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী, সচিব অথবা দেশের কোন বড় কর্নধর। আজ আমরা নোংরা রাজনিতীর খেলায় মেতে উঠে খুনিদের  হাতে নের্তৃত্ব দিয়ে বিপ্লবের মত একজন ছাত্র নেতাকে হারালাম। তিনি বলেন আজ আওয়ামীলীগের ভিতর জামাত বিএনপির প্রেতাত্বা ঢুকে উলশি ইউনিয়ানের চেয়ারম্যান আয়নাল হোসেন মাইকে বিপ্লাবকে ও হাসানকে ধরে আনার ঘোষানা দেওয়ার পর কিছু দুর্বৃত্ত বিপ্লবকে ধরে পিটিয়ে, হাতুড়ি পিটা খুচিয়ে খুচিয়ে পেটের নাড়ি ভুড়ি বের হত্যা করে। তিনি প্রশাসনকে বলেন আপনার নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত দোষীদের আটক করে আইনে সৌপর্দ করুন।

প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকমর্রিা নিহত বিপ্লাবের বাড়ি জিরানগাছায় যেয়ে তার জানাযায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য গতকাল বিপ্লবকে জিরানগাছা ধর্ম সভা থেকে চেয়ারম্যান আয়নাল ধরে আনার ঘোষনা দেওয়ার পর দুর্বৃত্তরা তাকে ধরে এনে হত্যা করে।

এ ব্যাপারে শার্শা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এবং বিপ্লব হত্যায় জড়িত থাকার অভিযোগে  রাজু (২৩) নামে একজন সন্ত্রাসীকে পুলিশ একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি সহ আটক করেছে। রাজু জিরানগাছা গ্রামের নিয়াজ উদ্দিন নেদার ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।