মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তের একটি গ্রামে গোয়াল ঘরে আগুনে ১১৭টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে গোয়ালের মালিক মকবুল নামে এক যুবক পুড়ে গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কা জনক।
শুক্রবার ভোরে শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের বসতপুরে এ আগুনের ঘটনা ঘটে।
আহত মকবুল বসতপুর গ্রামের ফজলুল হকের ছেলে। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তী করেছেন। রাতে গোয়াল ঘরে দেওয়া মশার কয়েল থেকে আগুন লাগতে পারে ধরনা করা হচ্ছে।
মকবুলের প্রতিবেশি রবিউল ইসলাম জানান, পরশ্রিমী ও সৎ ভাবে জীবন যাপন করতো মকবুল। পশু পালন করে বড় হওয়ার স্বপ্ন দেখছিল। মাত্র কবছরে বেশ সফলতাও পায়। কিন্তু হঠাৎ করে শুক্রবার ভোরের দিকে মকবুল তার একটি গোয়ালে আগুনের ফুলকি দেখতে পান। মুহূর্তে তা আরো একটি গোয়ালে ছড়িয়ে পড়ে। এসময় গোয়ালে থাকা পশু,পাখি ছটফট করতে থাকলে সে ঘর থেকে বেরিয়ে তাদের বাঁচাতে আসে। এতে আগুনে পুড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলেও তার আগেস গোয়ালে বন্দী হয়ে আগুনে পুড়ে মারা যায় ৯টি ছাগল, ৬৩টি হাস , মুগরী ২৭টি, কবুতার ৩০টি ও ১টি গরু। সব মিলিয়ে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এমন ক্ষতিতে মকবুলের জীবন যেমন মৃত্যু ঝুকির মধ্যে তেমনি অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে সে পথে বসলো।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, তিনি মৌখিক ভাবে গোয়াল ঘরে আগুন লাগার কথা শুনেছেন। তবে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি।
এ ক্যটাগরির আরো খবর..