শার্শার মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড

এম.এ.জলিলঃ শার্শা যশোরঃ যশোরের শার্শার আবু সাঈদ নামে একজনকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আবু সাঈদ শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে ও চালিতাবাড়িয়া গ্রামের মৃত আকছেদ আলীর জামাই।
বুধবার অতিরিক্ত জেলা জজ ২য় আদালতের বিচারক আয়শা নাসরীন এ রায় দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অতিরিক্ত পিপি নজরুল ইসলাম বকুল।
মামলার বিবরণে জানা গেছে, শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ৭ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা মসজিদের সামনে থেকে আবু সাঈদকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬টি পলিথিনে রাখা ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মুরাদ হোসেন বাদী হয়ে আবু সাঈদের বিরুদ্ধে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আবু সাঈদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই দিবাকর মালাকার। গ্রহণ শেষে আসামি আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আবু সাঈদ কারাগারে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।