এম,এ,জলিল শার্শাউপজেলা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় ৩ দিন ব্যাপি “ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও আইসিটি ডিভিশন, বেসিস ও আইসিটি অধিদপ্তারের সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ প্রমুখ।এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্য়ন্ত এ মেলা চলবে। এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।





