পঞ্চগড়ে সিভিল সার্জনের বাসার সামনে এক ব্যাক্তি অনশন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :   পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সঠিক চিকিৎসা না পেয়ে সিভিল সার্জনের বাসার প্রধান ফটকের সামনে শুয়ে অনশন পালন করেছে পলাশ কুমার রায় (৩৫) নামের এক ব্যাক্তি।

 

পলাশ কুমার রায় পেশায় একজন আইনজীবী।

সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া-বড় সিংগিয়া গ্রামের প্রণব কুমার রায়ের ছেলে।

 

পলাশ কুমার জানায়, সে সোরিয়াসিস নামের এক প্রকার চর্ম রোগে আক্রান্ত হয়ে গত চার দিন আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এই চার দিনে হাসপাতালে কোন ডাক্তার তার সঠিক চিকিৎসা করেননি । দু-একবার খোঁজ খবর নিয়েছেন মাত্র। পরে আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রি, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করি । উপড় মহলে যোগাযোগের খবরটি চিকিৎসকরা জানতে পারলে মঙ্গলবার সকালে আমাকে জোড় করে ছাড়পত্র ধরিয়ে দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। তাই আমি পঞ্চগড়ের একজন বাসিন্দা হিসেবে আমাদের মৌলিক অধিকার সঠিক চিকিৎসা সেবার দাবীতে এই অবস্থান কর্মসূচি পালন করছি।

 

এ সময় উৎসুক জনতার ভীড়ে  কিছুক্ষনের জন্য পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। সাড়ে তিন ঘন্টা অবস্থানের পর স্থানীয়রা তাকে পুনরায় চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে ভর্তি করে দেয়।

 

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. পিতাম্বর রায় জানায়, পলাশ চন্দ্র রায়ের সম্ভবত মানসিক সমস্যা রয়েছে। আমাদের হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ নেই, সাধ্যমত তার চিকিৎসা দেয়া হয়েছে। তাকে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।