বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হন গণমাধ্যমের সামনে তার সাহসী সব মন্তব্যের জন্য। কঙ্গনা ইতিমধ্যে অসংখ্য ভক্তবৃন্দের মনে স্থান দখল করে নিয়েছেন তার অভিনয় প্রতিভা দিয়ে। সম্প্রতি কঙ্গনার নিজের সম্পর্কে করা মন্তব্য সবাইকে চমকে দিয়েছে।
ভারতের সাংবাদিক বারখা দত্তের একটি বইয়ের মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঙ্গনা। সেখানে গণমাধ্যমে সামনে বলছেন তিনি একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।
কঙ্গনা বলেন, ওই সময়টা ছিল খুবই কঠিন সময়। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলাম। লোকটি বলিউড চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিরই একজন। সে ছিল আমার বাবার বয়সী। আমার বয়স তখন সতেরো। লোকটি আমার মাথায় আঘাত করে। আমার মাথা থেকে তখন রক্ত ঝরছিল। আমিও রেগে পায়ের জুতা খুলে তার মাথায় আঘাত করি। তারও মাথায় রক্তক্ষরণ শুরু হয়। পরে আমি লোকটির বিরুদ্ধে মামলা করি।
কঙ্গনা আরও বলেন, আমি ফাঁদে পা দিয়েছিলাম। তোমার মনে হতে পারে, মানুষ তোমাকে সাহায্য করবে। তবে মনে রেখ, কেউ বিনিময় ছাড়া সাহায্য করে না।