× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
মন্দির পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫টি মন্দির পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা কৃষি অফিসার মাহাবুব ইলাহী । সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৫টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় মধুখালী উপজেলা কৃষি অফিসার মাহাবুব ইলাহী পূজামন্ডপগুলো ঘুরে ঘু‌রে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, দুর্গাপূজা দেশের একটি অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম মোল্যা, ইউপি সদস্য নকীব আহম্মেদ কেরামত, ডুমাইন ইউনিয়ন পূজা উৎযাপন ফ্রন্ট কমিটির সভাপতি অমল কৃষ্ণ মন্ডল, গ্রামপুলিশ এবং সুধীজন। উপজেলা কৃষি অফিসার মাহাবুব ইলাহী বলেন এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..