× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

নিউজ ডেস্ক

শান্তি চুক্তির ফসল-পাহাড়ে এত উন্নয়ন -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানের পথ বের করেছেন।

পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ও সম্প্রীতির জন্য সারাক্ষণ কাজ করেন তিনি। শান্তি চুক্তির ফসল-পাহাড়ে এত উন্নয়ন। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগসহ প্রত্যেক খাতে পাহাড়ে উন্নয়ন হচ্ছে এবং অব্যাহত থাকবে।

আজ বান্দরবান জেলা সদরের কালাঘাটায় এলজিইডি নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ জনবান্ধব দল। জনকল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ব্রত। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন পার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে এত উন্নয়ন হয়নি। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি গোষ্ঠী সবসময় চক্রান্তে লিপ্ত থাকে, তাদের এ হীন উদ্দেশ্য কোন দিন বাস্তবায়িত হবে না।

এসময় মন্ত্রী বান্দরবান পৌর এলাকার কালাঘাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ৩৪ কোটি ১৫ লাখ টাকার কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও বান্দরবান পৌর সভার ৩নং ওয়ার্ডে
৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ড্রেইন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তররে নির্বাহী প্রকৌশলী মো: জিল্লুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..