× Banner
সর্বশেষ
জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার বাবা বলেছিলেন চুপ করতে, লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে চুপ করালেন গর্ভধারিণী মা চকলেট খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি

শান্তিপুর্ণ ভাবে পালিত হচ্ছে পঞ্চগড়ে শারদীয় দুর্গা উৎসব

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটল, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ে শান্তিপুর্ণ ভাবে ২৭৬ টি পুজা মন্ডপে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গা উৎসব।
সর্ব উত্তরে হিমালয়ের পাদদেশে হিমালয় কন্যা ক্ষেত পঞ্চগড় জেলা এমনিতে শান্তিবিদ্যমান। এখানে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মালম্বী অনেক লোকের বাস।
জেলার ২৭৬ টি পুজা মন্ডপে শান্তিপুর্ণভাবে মঙ্গলবার বিকাল ৪ টার পর থেকে পূজার মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিকে হিন্দু সম্প্রদাযের ধর্মীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে নিরাপত্তা জোড়দারে পঞ্চগড়ে পুলিশের বিশেষ মহড়া শুরু চলছে। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পুজার মন্ডপে মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। চলছে পুলিশের বিশেষ মহড়া।
শান্তিপুর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের ধর্মী উৎসব পালনের লক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার পাঁচ উপজেলার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মোহাম্মদ গিয়াসউদ্দীন আহম্মেদ,সিভিল সার্জন ডা.পীতাম্বর রায়, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..