শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি এর ১৮তম শাহাদাৎবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি এর ১৮তম শাহাদাৎবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি-এর শাহাদাৎবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

আজ শনিবার(৭ মে) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে প্রখ্যাত নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময়ে মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান। এ সময়ে অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশন এর সচিব কৃষ্ণন্দুে সাহা। জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের পক্ষ হতেও শ্রদ্ধা নিবেদন করা হয় ।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম এর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।