সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর ইউসিসি শাখার প্রতারণার ফাঁদের প্রমাণ মিলেছে। দীর্ঘ এক মাসের অনুসন্ধানে ধরা পড়ে তাদের প্রতারণা। শিক্ষার্থী শুধুমাত্র আইকন কোচিং সেন্টারের ঢাকার একটি শাখা থেকে কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কিন্তু শরীয়তপুর ইউসিসি কোচিং সেন্টার সেই শিক্ষার্থীর ছবি ব্যানার ফেস্টুনে ব্যবহার করে চালিয়ে যাচ্ছে প্রচারণা। জেলা প্রশাসকের বাস বভনের সামনে এরকম একটি কোচিং সেন্টারের প্রত্যারণায় ক্ষুদ্র অনেক অভিভাবকও। জেলা প্রশাসকের কাছে কোচিং প্রত্যারণার বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের দাবীও জানান তারা।
২০১২ সাল থেকে শরীয়তপুরে ইউসিসি শাখা শরীয়তপুর শহরে তার কার্যক্রম চালু করে। মুলত কোচিং সেন্টারে শুরু থেকে শিক্ষার্থী পাওয়ার আশায় একের পর এক প্রত্যারণা করে যাচ্ছে। দেখার যেন কেউ নেই। উল্লেখযোগ্য ফলাফলের দিকে না খেয়াল রেখে ইউসিসি শরীয়তপুর শাখাটি মেতে উঠেছে টাকা হাতিয়ে নেওয়ার লালসায়। কোচিং সেন্টারের ব্যবস্থাপক মোঃ শাহ্ আলম শিক্ষা কেন্দ্রিক না করে তুলে গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে। শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের দিকে নজর না দিয়ে নজর শুধু সেন্টারের আয়ের দিকে।
শরীয়তপুর জেলা প্রশাসক বাস ভবন সংলগ্ন এসবি টাওয়ারে বর্তমানে ইউসিসি শরীয়তপুর শাখার কার্যক্রম পরিচালনা করছে। ২০১৫-১৬ শিক্ষা বর্ষে ঢাকাস্থ আইকন কোচিং সেন্টার থেকে মোঃ সাজ্জাদ হোসেন কোচিং করে। সে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি বিভাগে ৮ম স্থান অধিকার করে। বর্তমানে সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছে। কিন্তু সে খোদ জানেও না শরীয়তপুর ইউসিসি শাখা তার ছবি, ব্যক্তিগত ফোন নাম্বার ব্যবহার করে পোস্টার ফেস্টুন শহরের বিভিন্ন স্থানে লাগিয়েছে। অন্য কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ছবি সহ নানান রকম সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। জেলা প্রশাসকের বাস ভবনের সামনেই প্রত্যারণার ফাঁদ পেতেছে ইউসিসি শরীয়তপুর শাখার পরিচালক মোঃ শাহ আলম।
বর্তমানে শরীয়তপুর ইউসিসি শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে আলাপ কালে জানায়, ভর্তি হওয়ার আগে বিভিন্ন সময় ফ্রি ক্লাশ করায় ইউসিসি শরীয়তপুর শাখা। সেখানে নানান ধরনের প্রলোভন দেখানো হয় আমাদের। কিন্তু বাস্তবে এর কিছুই না। গত বছর যারা এই কোচিং সেন্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের ছবি দিয়ে পোস্টার ফেস্টুন লাগানো হয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এই শাখায় কোচিং করেনি। তার পরেও সাজ্জাদের ছবি পোস্টার ফেস্টুনে ব্যবহার করে ইউসিসি শরীয়তপুর শাখা আমাদের সাথে প্রত্যারণা করে। ৮/৯ হাজার টাকা দিয়ে ইউসিসি এই শাখায় ভর্তি হয়ে মানসম্মত শিক্ষা না পাওয়ার হত্যাশা দেখা যায় তাদের মধ্যে।
ঢাকার আইকন থেকে কোচিং করা শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমি জানিও না শরীয়তপুর ইউসিসি শাখা আমার ছবি ব্যবহার করে পোস্টার ফেস্টুনে টাঙিয়েছে। একদিন নড়িয়া কলেজ থেকে আমার এক বন্ধু ফোন দিয়ে আমাকে জানায়। এটা মোটেও ঠিক হয়নি। কারণ আমিতো তাদের শিক্ষার্থী না। তাহলে আমার ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের শরীয়তপুর ইউসিসি শাখায় ভর্তি হওয়ার জন্য আকৃষ্ট করা মানে তাদের সাথে প্রতারণা করা।
শরীয়তপুর ইউসিসি শাখার ব্যবস্থাপক মোঃ শাহ আলম বলেন, আমাদের সাথে যারা যোগাযোগ রেখেছে তাদের ছবি আমরা পোস্টার ফেস্টুনে টাঙিয়েছি। সাজ্জাদ আমাদের শিক্ষার্থী না কিন্তু ও শরীয়তপুরের ছেলে। তাই পোস্টার ফেস্টুনে সাজ্জাদের ছবি ব্যবহার করি।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি প্রবীর কুমার রায় জানান, কারো ছবি যদি কেউ বিনা অনুমতিতে ব্যবহার করে এটি এক ধরনের প্রত্যারণা। আর যেহেতু সাজ্জাদ এই কোচিং সেন্টারের শিক্ষার্থী না সেহেতু তার ছবি পোস্টার ফেস্টুনে ব্যবহার করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে প্রত্যারনা করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।