× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আবু নাসের হুসাইন, সালথা

শপথগ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন লাবু চৌধুরী

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাf

৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচিত হয়ে শপথগ্রহনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বুধবার দুপুর একটায় ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়নসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (৭ জানুয়ারি) প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে ফরিদপুর-২ আসনের ১১৫টি নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে মোট ১১৫ কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে পান ৮৭ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পান ৮৫ হাজার ২৩২ ভোট। নৌকার প্রার্থী শাহদাব আকবর ১ হাজার ৯৬২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..