শনিবার বিএনপির দেশব্যাপী বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: প্রয়াত জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার সারা দেশের জেলা সদর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি করবে দলটি। তবে ঢাকায় এই কর্মসূচি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

২০০৩ সালে তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তৎকালীন বিএনপি সরকারের ওই পদক্ষেপ জিয়াকে ওপরে তোলার চেষ্টা হিসেবে দেখে জাতির জনককে অবমাননার তীব্র সমালোচনা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্প্রতি জিয়াউর রহমানকে দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা বাতিলের সিদ্ধান্ত নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।